4:17 pm, Monday, 8 December 2025

৫ মামলায় আইভীর হাইকোর্টে জামিন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলাসহ পাঁচটি মামলায় তাকে জামিন দেওয়া হয়।

রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন।

এর আগে গত মে মাসে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে মিনারুল হত্যা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেন নিম্ন আদালত।

গত বছরের ২০ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। পরে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে একই বছরের ২৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় এজাহারভুক্ত ১২ নম্বর আসামি ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরবর্তীতে তার বিরুদ্ধে আরও চারটি মামলা দায়ের হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

৫ মামলায় আইভীর হাইকোর্টে জামিন

Update Time : 03:07:40 pm, Sunday, 9 November 2025