5:35 pm, Sunday, 7 December 2025

বগুড়ায় পিনাকী ভট্টাচার্যের বাড়ির গেটে দুর্বৃত্তদের আগুন

প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাসভবনের গেটে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে।

পরে রাত ৮টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান ও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জিল হকের নেতৃত্বে পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকার ‘শ্যামা পাখি’ নামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ২টা ৬ মিনিটে দুই যুবক বাড়ির গেটের সামনে পলিথিন জাতীয় কিছু রেখে আগুন ধরিয়ে মোবাইলে ছবি তুলে দ্রুত সরে যায়। কিছুক্ষণ পর আগুন নিভে যায়। বাড়িটির নিচতলায় ভাড়াটিয়া থাকেন এবং দোতলায় পিনাকী ভট্টাচার্যের মা, মামা ও মামি বসবাস করেন।

এ বিষয়ে পিনাকীর মামা সুব্রত ভৌমিক বলেন, ঘটনাটি নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই।

এদিকে পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক পেজে ৪ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে জানান, মুখোশ পরা দুই ব্যক্তি তার বাড়ির গেটের সামনে আগুন ধরিয়ে দিয়ে যায়। এছাড়া তিনি স্ট্যাটাসে নিরাপত্তার অভাব প্রকাশ করেন এবং দোষীদের বিচারের দাবি জানান।

পিনাকী ভট্টাচার্য ফেসবুক পোস্টে লিখেছেন, গতরাতে আমার বগুড়ার বাসার গেটের সামনে দুজন মুখোশধারী আগুন লাগিয়ে পালিয়ে যায়। আমার বৃদ্ধা মা ওই বাড়িতে থাকেন। এরা এমন কাজ করেছে রাজনীতির উদ্দেশ্যে। আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি এবং এসব দুর্বৃত্তদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও উল্লেখ করেন, আমাকে ভয় দেখিয়ে থামানো যাবে না। আমার কণ্ঠস্বর কোনো আগুনে নেভানো সম্ভব নয়।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, এ ঘটনায় পুলিশ কাজ করছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পলিথিন জাতীয় কিছুতে আগুন দেওয়া হয়েছিল।

জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

বগুড়ায় পিনাকী ভট্টাচার্যের বাড়ির গেটে দুর্বৃত্তদের আগুন

Update Time : 11:06:12 am, Thursday, 6 November 2025