বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ নান্দাইল এর ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী শিক্ষামূলক সংগঠন মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন এর উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক ও মানবিক মনের মানুষ আকন্দ ওভার সীচ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ শামছুল হক আকন্দের অর্থায়নে নান্দাইল মহিলা ফুটবল টিম বনাম রাঙামাটি জেলার কাউখালী উপজেলার সুহেলা মং ফুটবল টিম এর মধ্যে এক আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচ এর অনুষ্ঠিত হয় চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় এর খেলার মাঠে। রাঙামাটি জেলার কাউখালী উপজেলার সুহেলা মং ফুটবল একাডেমী বনাম নান্দাইল মহিলা ফুটবল টিমের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় রাঙামাটি জেলার কাউখালী উপজেলার সুহেলা মং ফুটবল টিম ৩ – ১ গোলে নান্দাইল মহিলা ফুটবল টিমকে পরাজিত করে ট্রফি জিতে নেয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলার নির্বাচন অফিসার শারমিন সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল, সভাপতির দায়িত্ব পালন করেন পল্লব দাদা রায় , ময়মনসিংহ জেলার কালের কণ্ঠের প্রতিনিধি সাংবাদিক আলম ফরাজী,বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শামছুল হক আকন্দ নান্দাইল এসে পৌছলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন এর ৩০ জনের একটি টিম মোহাম্মদ শামছুল হক আকন্দ কে জাঁকজমকপূর্ণ ভাবে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন এর চেয়ারম্যান তরুণ প্রজন্মের উদীয়মান সমাজসেবক মোঃ আশরাফুল জামান রিপন। প্রধান অতিথির বক্তব্যে শারমিন সাত্তার বলেন আজকে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন এর উদ্যোগে যে মানুষটি খেলার আয়োজন তাকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং ভবিষ্যতে যাতে এরকম অনুষ্ঠান আরো ও আয়োজন করা হয় । বিশেষ অতিথির বক্তব্যে পৌরসভার সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুল বলেন মোহাম্মদ শামছুল হক আকন্দ কে আমি আন্তরিক ভাবে অভিনন্দন জানাই এই রকম একটি সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য, আরোও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার কালের কণ্ঠের প্রতিনিধি সাংবাদিক আলম ফরাজী উক্ত খেলার উদ্বোধন করার সময় শামছুল আকন্দ বলেন ইনশাআল্লাহ সামনে আরোও খেলার আয়োজন করা হবে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন এর উদ্যোগে। আমি নান্দাইল নারী ফুটবল টিম এর কোচ উজ্জ্বল ভাইকে অভিনন্দন জানাই এরকম একটি জাঁকজমক খেলা আয়োজন করে দেওয়ার জন্য। উক্ত খেলার প্রধান অতিথি জনাব শারমিনা সাত্তার কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন নান্দাইল এর ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী শিক্ষামূলক সংগঠন মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আশরাফুল জামান রিপন।
