বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ হযরত ছাওবান (রাযি :) বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাঃ এরশাদ করিয়াছেন আমার উম্মতের মধ্যে কিছু লোক এমন রহিয়াছে যে যদি তাহাদের মধ্যে হইতে কেহ তোমাদের কারো কাছে একটি দিনার ( স্বর্ণমুদ্রা ) চাহিতে আসে তবে সে তাহাকে দিবে না, যদি একটি দেরহাম (রূপমুদ্র) চায় তবুও দিবে না. যদি একটি পয়সা চায় তবুও একটি পয়সাও তাহাকে দিবে না,(কিন্তু আল্লাহ তা’লার নিকট তার মর্যাদা এই যে) সে যদি আল্লাহ তাআলার নিকট জান্নাত চায় তবে আল্লাহ তা’আলা তাকে জান্নাত দিয়া দিবেন। (ওই ব্যক্তির শরীরে শুধু) দুটি পুরাতন চাদর রহিয়াছে. তাহার কোন পরোয়া করা হয় না.(কিন্তু) সে যদি আল্লাহ তাআলার (উপর ভরসা করিয়া তাহার) নামে কসম করিয়া বসে তবে আল্লাহ তা’আলা তাহার কসম অবশ্যই পূরণ করিবেন। (তাবারানী, মাজমায়ে যাওয়ায়েদ)
হযরত রিফাআ(রাযি): বর্ণনা করেন যে. নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন. ব্যবসায়ী লোকগণকে কেয়ামতের দিন গুনাগার অবস্থায় উঠানো হইবে. শুধুমাত্র ওই সমস্ত ব্যবসায়ীগণ ছাড়া যাহারা নিজেদের ব্যবসায়ে পরহেজগারী অবলম্বন করিয়াছে অর্থাৎ খেয়ানত ও ধোঁকাবাজি লিপ্ত হয় নাই এবং নেক কাজ করিয়াছে অর্থাৎ নিজের ব্যবসায়িক লেন-দেন মানুষের সহিত ভালো ব্যবহার করিয়াছে ও সত্যের উপর কায়েম রইয়াছে।(তিরমিজি)
