বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ দেশের জন্য কিছু করতে আগামী নির্বাচনকেই শেষ সুযোগ বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
মঙ্গলবার (৭ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।
সিইসি জানান, সুষ্ঠু নির্বাচন করতে সবার আগে রাজনীতিবিদদের সহযোগিতা লাগবে। এছাড়াও মিডিয়া ও সর্বোপরি জনগণের সহযোগিতা প্রয়োজন।
নির্বাচনি জালিয়াতির শঙ্কার বিষয়ে বিশেষজ্ঞদের কাছে জানতে চান তিনি। বলেন, নির্বাচন বিশেষজ্ঞদের পরামর্শে নিজেদের আরো সমৃদ্ধ করতে চায় ইসি।
এছাড়াও সিইসি জানান, ২১ লাখ ৩০ হাজারের মতো মৃত ভোটার বাদ দেয়া হয়েছে। তালিকাভুক্ত করা হয়েছে ৩৫ লাখ যোগ্য ভোটারকে।
নির্বাচন কমিশন মহিলা ও পুরুষদের ৩০ লাখ ভোটার পার্থক্য কমিয়ে এনেছে বলেও জানান সিইসি।
