সবুজবাগ থানা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ মঠবাড়ীয়া একতা কাঠ ব্যবসায়ী সমিতি।
শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. মিজানুর রহমান (মিজান)। প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত আহ্বায়ক আশরাফুল ইসলাম রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক মো. ইয়াহইয়া (কাজী বাবু), মো. বদিউজ্জামান (বদি), মো. বশিরুল আলম ফারুক, মো. আব্দুল হান্নান খান, মো. আব্দুল কাদের জিলন, শফিকুর রহমান খোকন, আমানুল হক আমান, ইলিয়াস বাবু, আনোয়ারুল আজিম, সৈয়দ জিল্লুর রহমান মধু ও মো. রহিম পারভেজসহ কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. জুয়েল গাজী।
আয়োজকদের পক্ষ থেকে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় নবনির্বাচিত আহ্বায়ক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
