বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ পিআর নিয়ে যারা আন্দোলন করছে তারাই নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাপিয়ে দেয়া কোনো কিছু জনগণ মেনে নেবে না।
রোববার (১২ অক্টোবর) ডিআরইউতে এক স্মরণসভায় অংশ নিয়ে তিনি জানান, সংস্কার ইস্যুতে যা একমত হয়েছে তা নিয়ে ১৭ অক্টোবর জুলাই সনদে সাক্ষর করবে রাজনৈতিক দলগুলো। তবে যা একমত হয়নি সে প্রস্তাবগুলো আগামী নির্বাচনে ইশতেহার আকারে রাজনৈতিক দলগুলো জনগণের ম্যান্ডেট নিতে পারে।
সামনের পরীক্ষা কঠিন, এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, তার বিশ্বাস শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে পরীক্ষিত ও দক্ষ নেতৃত্বকেই তাদের প্রতিনিধি হিসাবে বেছে নেবে জনগণ।
এসময় সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের কোন কিছু বিশ্বাস করার আগে সত্য-মিথ্যা যাচাই করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
