বিশ্বাসের প্রতিধ্বনি নিউজ ডেস্কঃ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক রয়েছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসময় তার সফরসঙ্গী ও তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও দেশে ফেরেন।
এদিন সকাল ৯টার দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা সরাসরি চলে যান রাষ্ট্রীয় বাসভবন যমুনায়।
পরে বিমানবন্দরে হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই।
অন্য দিকে নয়, নির্বাচনের দিকে নজর দিন: জয়নুল আবদিন ফারুকঅন্য দিকে নয়, নির্বাচনের দিকে নজর দিন: জয়নুল আবদিন ফারুক
তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন জানিয়ে তিনি আরও বলেন, তার দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই। তার নেতৃত্বে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে।
এসময় নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, এই হামলার মধ্য দিয়ে আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে, তারা সন্ত্রাসী সংগঠন।
